Al Bangladesh

All Bangladesh Information

  • Home
  • Honours
  • Routine
  • Train Schedule
  • Job Circular
  • Result
    • HSC
    • SSC
  • Job News
  • Event
  • Admission
You are here: Home / Event / ডিম আগে না মুরগি আগে-অবশেষে সমাধান দিলেন গবেষকরা

April 4, 2026

ডিম আগে না মুরগি আগে-অবশেষে সমাধান দিলেন গবেষকরা

ডিম আগে না মুরগি আগে-অবশেষে সমাধান দিলেন গবেষকরা

‘ডিম আগে নাকি মুরগি’ এ নিয়ে নানা ধরণের কল্পনা চলছিল অনেক আগে থেকেই। তবে এর সঠিক সমাধান হয়তো কেউই দিতে পারেনি এখন পর্যন্ত। কিন্তু থেমে থাকেননি বিজ্ঞানী ও গবেষকরা। অবশেষে ডিম আগে না মুরগি আগে তার সমাধান দিলেন আমেরিকার গবেষকরা।

আমেরিকায় একটি গবেষণায় জানা গেছে, মুরগি নাকি ডিম কে এসেছে পৃথিবীতে আগে। এনপিআর নামে এক মার্কিন ওয়েবসাইট জানিয়েছে, বহু পুরনো এই ধাঁধার উত্তর। আর সেটা অনেকদিন ধরে চলা গবেষণার ফসল। মার্কিন সাংবাদিক রবার্ট ক্রুলউইচ এই নিয়ে রীতিমতো গবেষণা করেছেন কয়েক বছর ধরে।

ওই ওয়েবসাইটে জানানো হয়েছে, কয়েকশো’ বছর আগে পৃথিবীতে মুরগির মতো দেখতে বড় পাখি ছিল। সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল। কিন্তু সেটি মুরগি ছিল না।

বিজ্ঞানীদের বক্তব্য, সেটি ছিল এক ধরনের ‘প্রোটো-চিকেন’। সেই পাখি একটি ডিম পেড়েছিল। ওই ডিমে মুরগির পুরুষসঙ্গী কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে। তারপর আরও কিছু পরিবর্তন ঘটে সেই ডিমে। সেই পরিবর্তন তখনকার পুরুষ কিংবা নারী মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা।

বিজ্ঞানীদের দাবি, ওই ডিম ফুটে যে বাচ্চা বেরিয়েছিল সেই নতুন প্রজাতির পাখিই আজকের আদি মুরগি। এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মুরগির শরীরে বহু পরিবর্তন হয়েছে। সেই মুরগির সঙ্গে এখনকার মুরগির হয়তো পার্থক্য অনেক।

তবে ডিমের মধ্যে মিউটেশন ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগির জন্ম হয়েছিল। তার মানে সেই ডিমের আগে কোনও মুরগি ছিল না। অর্থাৎ ডিম-ই আগে, মুরগি এসেছে পরে।

Jerin HossainFiled Under: EventLeave a Comment

About Jerin Hossain

Hello, This Is Jerin Hossain.
I am working as a blogger since 2017. I am very happy with my profession. Doing Something new is my passion. I always loves travelling. My biggest characteristics is that I am very much punctual in profession

Recent Posts

  • Degree 3rd Year Result 2022 (ফলাফল প্রকাশিত)
  • Honours 2nd Year Routine 2022(পরিবর্তিত) – Session 2018-19
  • HSC Result 2022 Dinajpur Board[দিনাজপুর এর ফলাফল]
  • HSC BM Result 2022 | Technical Board
  • HSC Result 2022 Comilla Board -কুমিল্লা এইচ.এস.সি মার্কশিট
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Humix

© 2020-2022· AlBangladesh · Powered By AlBangladesh.Com